মার্কিন চাপের পরও ব্রাজিলে নোঙর করলো ইরানি যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৫

ব্রাজিলের রিও ডি জ্যানেইরোতে ইরানের দুটি যুদ্ধজাহাজ নোঙর করেছে। জাহাজ দুটিকে নোঙরের অনুমতি না দিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের পরও ব্রাজিলীয় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সরকার এই অনুমোদন দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইআরআইএস মাকরান ও আইআরআইএস ডেন যুদ্ধজাহাজ রবিবার সকালে রিও’র বন্দরে পৌঁছেছে বলে বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসের শুরুতে রয়টার্স এক প্রতিবেদনে বলেছিল, জানুয়ারির শেষ দিকে মার্কিন চাপে ইরানের যুদ্ধজাহাজকে নোঙরের অনুমতি দেয়নি। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে সহযোগিতার ইঙ্গিত দিতে এমন পদক্ষেপ নিয়েছিলেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট।

কিন্তু সফর শেষে ইরানি যুদ্ধজাহাজ দুটিকে নোঙরের অনুমোদন দেওয়া হলো। ব্রাজিলের নৌবাহিনীর উপ-প্রধান ভাইস অ্যাডমিরাল কার্লোস এডুয়ার্ডো হর্তা আরেন্তজ ২৬ থেকে ৪ মার্চ পর্যন্ত দেশটির বন্দরে যুদ্ধজাহাজটিকে নোঙরের অনুমোদন দিয়েছেন।

এই বিষয়ে ব্রাজিলের মার্কিন দূতাবাসের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেবল ব্রাজিলের নৌবাহিনী এই অনুমোদন দিয়েছে।

ব্রাজিলে ইরানি যুদ্ধজাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্রকে বিরক্ত করছে। এমন সময় এই ঘটনা ঘটলো যখন লুলা সরকারের সঙ্গে বাইডেন প্রশাসন সম্পর্ক গভীর করতে চাইছে।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান