অন্ধকারে নিমজ্জিত অর্ধেক আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৩, ১৩:১৯আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৩:১৯

জাতীয় বিদ্যুৎ গ্রিডে আগুন লাগায় আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। রাজধানী বুয়েনস আইরেসসহ অন্যান্য বড় শহর এবং গ্রামাঞ্চলের বড় অংশ সম্পূর্ণ বা আংশিকভাবে এতে প্রভাবিত হয়েছে।

বলা হচ্ছে, আগুনের সূত্রপাত খোলা মাঠে থেকে। এই আগুন ছড়িয়ে করে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোতে। এতে বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

প্রাকৃতিক দুর্যোগের এমনিতেই নাকাল আর্জেন্টিনা। তাপপ্রবাহের কারণে লাতিন আমেরিকার দেশটি ধুঁকছে তীব্র খরায়। এই অবস্থায় ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে নেমে এলো বিদ্যুৎ বিপর্যয়। দেশটির কিছু অংশে তাপমাত্রা ধারাবাহিকভাবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের সঙ্গে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিছু অঞ্চলের দৈনন্দিন জীবনকে স্থবির করে দিয়েছে। অনেক জায়গায় ক্লাস স্থগিত করা হয়েছে। বন্ধ রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান।       

বিভ্রাটের প্রধান শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ১৫ লাখ মানুষ এখনও বুয়েনস আইরেস মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎবিহীন।

জ্বালানি মন্ত্রণালয় বলছে, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আত্মবিশ্বাসী।

আর্জেন্টিনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া অস্বাভাবিক ঘটনা নয়। ২০১৯ সালে বড় ধরনের বৈদ্যুতিক বিপর্যয়ে আর্জেন্টিনার পাশাপাশি প্রতিবেশী উরুগুয়েতে কয়েক মিলিয়ন মানুষকে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। এ ছাড়া ২০২০ সালে বুয়েনস আইরেসে কয়েক হাজার বাড়ি একসঙ্গে বিদ্যুৎ বিছিন্ন ছিল। সূত্র: বিবিসি

/এসপি/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম