মসুলের গুরুত্বপূর্ণ সেতু উদ্ধার করেছে ইরাকি বাহিনী

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:১০

মসুলের উদ্ধার করা সেতু মসুলের ধ্বংস হওয়া একটি সেতু পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী। গত সোমবার দখলে নেওয়া এ সেতুটি টাইগ্রিস নদীর দুই প্রান্তের বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়াবে মনে করছে তারা। অবশ্য এরই মধ্যে ওই সেতু ব্যবহার করে আইএসের হাত থেকে বাঁচতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিরাপদ স্থানে চলে গেছে।

মার্কিন সমর্থিত সেনাবাহিনী ও পুলিশ বাহিনী জনবহুল এ পশ্চিমের শহরে বেশ এগিয়ে গেছে। রাস্তায় কঠিন লড়াইকে মোকাবিলা করে তারা মসুলের দক্ষিণাঞ্চলের ওই সেতু দখলে নেওয়ার ঘোষণা দেয়।

সেতুটি সংস্কার করা হলে পূর্বাঞ্চল থেকে বিভিন্ন ধরনের সরবরাহের কাজ আরও সুবিধাজনক হবে মনে করছে সেনাবাহিনী।

প্রায় ১০০ দিনের লড়াই শেষে গত জানুয়ারিতে পূর্ব মসুল দখলে নেয় ইরাকি বাহিনী। এর পর টাইগ্রিসের মসুলের পশ্চিমে অবস্থিত স্থানে এক সপ্তাহ আগে আক্রমণ শুরু করে তারা।

সেতু দিয়ে পার হওয়া হাজারখানেক বেসামরিক নাগরিকরা সোমবার সকালেই কাউন্টার টেরোরিজম সার্ভিসের (সিটিএস) ক্লিনিকে পৌঁছায়। মরুভূমিতে অন্তত এক ঘণ্টা হেটে সরকার নিয়ন্ত্রিত এলাকায় পা রাখে তারা। একই সঙ্গে তারা আইএসের সদস্য যে নয় এটাও নিশ্চিতে পরীক্ষা দিতে হয় তাদের।

/এফএইচএম/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের