রাস্তায় নাচের অভিযোগে কিশোরকে আটক করলো সৌদি পুলিশ

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ১৬:৪০আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:৪২

রাস্তায় নাচের অভিযোগে কিশোরকে আটক করলো সৌদি পুলিশ সৌদি আরবের রাজধানী জেদ্দার রাস্তায় গানের সঙ্গে নাচার অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ। ১৯৯০ দশকের জনপ্রিয় গান ম্যাকারেনা গানের সঙ্গে কিশোরের নাচের ভিডিওটি সামাজিকমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছিল। এরপরই কিশোরকে আটক করা হয়।

আটক কিশোরের নাম ও জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুপোযুক্ত আচরণ ও যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মক্কা পুলিশ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। তবে কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কিনা তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মাত্র ৪৫ সেকেন্ড দীর্ঘ ভিডিওতে কিশোরকে টি শার্ট, স্পোর্টস শর্টস ও বাহারি রঙের জুতো পরা অবস্থায় দেখা যায়। পাঁচ লেনের রাস্তার মধ্যখানে কিশোর নাচতে শুরু করে।

এর আগে চলতি মাসের শুরুতে সৌদি পুলিশ দেশটির এক সঙ্গীত শিল্পীকে আটক করেছিল। মঞ্চের নাচের সময় ড্যাব মুদ্রা ব্যবহার করার কারণে তাকে আটক করা হয়। নাচটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে সৌদি আরবে নাচটি নিষিদ্ধ করে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক