রাস্তায় নাচের অভিযোগে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে সৌদি পুলিশ

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ১৮:৩৯আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:৪১

রাস্তায় নাচের অভিযোগে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে সৌদি পুলিশ সৌদি আরবের রাজধানী জেদ্দার রাস্তায় গানের সঙ্গে নাচার অভিযোগে আটক ১৪ বছরের এক কিশোরকে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। বুধবার পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

১৯৯০ দশকের জনপ্রিয় গান ম্যাকারেনা গানের সঙ্গে কিশোরের নাচের ভিডিওটি সামাজিকমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছিল। এরপর  কিশোরকে আটক করা হয়। মাত্র ৪৫ সেকেন্ড দীর্ঘ ভিডিওতে কিশোরকে টি শার্ট, স্পোর্টস শর্টস ও বাহারি রঙের জুতো পরা অবস্থায় দেখা যায়। পাঁচ লেনের রাস্তার মধ্যখানে কিশোর নাচতে শুরু করে।

আটক কিশোরের নাম ও জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ। এর আগে জানানো হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকাশ্যে অনুপোযুক্ত আচরণ ও যান চলাচলে বাধা দেওয়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কিশোরকে ছেড়ে দেওয়ার কথা জানায়। বিবৃতিতে বলা হয়, কিশোরের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। কিশোর ও তার অভিভাবকদের ডেকে আনা হয় এবং এমন আচরণ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এধরনের কোনও কর্মকাণ্ডের আটক কিশোর জড়াবে না বলে তার অভিভাবকরা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

কিশোরের জীবনের নিরাপত্তা এবং যানবাহন ও পথচারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে সৌদি পুলিশ দেশটির এক সঙ্গীত শিল্পীকে আটক করেছিল। মঞ্চের নাচের সময় ড্যাব মুদ্রা ব্যবহার করার কারণে তাকে আটক করা হয়। নাচটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে সৌদি আরবে নাচটি নিষিদ্ধ করে।

সূত্র: রয়টার্স, গার্ডিয়ান।

/এএ/

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের