৫০ হাজার তরুণকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে সিরিয়া

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ১১:৫৩আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১১:৫৯

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার দেশটির সেনাবাহিনীতে ৫০ হাজার তরুণকে নিয়োগ দিয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে পুনর্মিলন ও পুনর্বাসন প্রকল্পের অধীনে তাদের নিয়োগ দেওয়া হয়। সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

৫০ হাজার তরুণকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে সিরিয়া

সংস্থাটি নিজেদের সূত্রের বরাত দিয়ে জানায়, নিয়োগ পাওয়াদের মধ্যে ৩০ হাজার তরুণ দারা ও কুনেইত্রা অঞ্চলের।

এবছরের এপ্রিলে সেনাবাহিনীতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। দারা, কুইনেত্রা, দক্ষিণ দামেস্ক, পূর্ব দামেস্কর গৌতা, পূর্ব কালামউন, আল-জাবাদানি প্লেইন, মাদায়া, ওয়াদি বারাদা ও আল-টাল এলাকা থেকে তরুণদের নিয়োগ দেওয়া হয়।

অবজারভেটরি জানায়, ইদলিবে মোতায়েনকৃত তুর্কি সেনাদের পক্ষ থেকে জারজনাজ এলাকায় স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়। বৈঠকে তুর্কি সেনারা সিরিয়ার সরকারের বাহিনীকে ভয় না পাওয়ার জন্য আহ্বান জানায়।

এর আগে শুক্রবার, তুর্কি সেনাবাহিনীর একদল নতুন সেনা তুর্কি-সীমান্তে যোগ দেয়। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের