মার্কিন হুমকির জবাবে তুরস্কের ‘সমঝোতা রক্ষার’ আহ্বান

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ২২:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২৩:০০
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম তুরস্কের অর্থনীতিকে ধ্বংস করার হুমকি দেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র বলেছেন, সিরিয়ায় থেকে যাওয়া ইসলামি স্টেট জঙ্গিদের সামলানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কৌশলগত সমঝোতা হয়েছে যুক্তরাষ্ট্রের তা মেনে চলা উচিত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী কুর্দিদের ওয়াইপিজির ওপর যাতে হামলা না হয় তা নিশ্চিতেই ট্রাম্পের এই হুমকি। মার্কিন হুমকির জবাবে তুরস্কের ‘সমঝোতা রক্ষার’ আহ্বান

ট্রাম্প টুইটারে লিখেছিলেন, ইসলামিক স্টেটের ‘জঙ্গিরা যদি আবার উঠে আসে তাহলে আমরা নিকটস্থ ঘাঁটি থেকে হামলা চালাব। আমরা তুরস্কের অর্থনীতিকে ধ্বংস করে দেবো যদি তারা সিরিয়ার কুর্দিদের ওপর আঘাত হানে। একইসঙ্গে আমি চাই না, কুর্দিরা তুরস্ককে উসকানি দিক।’ এর পরিপ্রেক্ষিতে এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন ট্রামকে মেনশন করে টুইটারে লিখেছেন, ‘সিরিয়ার কুর্দিদের সঙ্গে পিকেকেকে গুলিয়ে ফেলাটা খুব বিপজ্জনক ভুল। পিকেকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাতেও রয়েছে। সিরিয়ায় তাদের শাখা ওয়াইপিজি। সন্ত্রাসীরা আপনাদের সহযোগী বা বন্ধু হতে পারে না। তুরস্ক প্রত্যাশা করে, মার্কিন সেনা প্রত্যাহারের পর জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের যে কৌশলগত সমঝোতা হয়েছে তাকে সম্মান করবে যুক্তরাষ্ট্র।’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানও সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতার কঠোর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের (ওয়াইপিজি) ভালোভাবে চেনেও না। এই সন্ত্রাসী সংগঠন আমার কুর্দি ভাইদের প্রতিনিধিত্ব করে না। যুক্তরাষ্ট্র যদি মনে করে থাকে, এই দলগুলো আমার কুর্দি ভাইদের প্রতিনিধিত্ব করে, তাহলে তারা মারাত্মক ভুল করছে।’

ট্রাম্প এরদোয়ানের হাতে সিরিয়ায় থাকা ইসলামিক স্টেট জঙ্গিদের নির্মূল করার দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সমস্যা হয়ে দেখা দিয়েছে কুর্দিরা। ইসলামিক স্টেটের জঙ্গি দমনে কুর্দিদের সংস্থা ওয়াইপিজি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহায়। অন্যদিকে কুর্দিদের বিচ্ছিন্নতাবাদী পিকেকের মদতপুষ্ট হিসেবে দেখে তুরস্ক। কুর্দি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত পিকেকে তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে কুর্দিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়ায় ইতোমধ্যে যেমন কুর্দিরা রুশ সমর্থিত সিরিয়ার আসাদ বাহিনীর ঘনিষ্ঠ হতে শুরু করেছে তেমনি, তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

/এএমএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের