সিরিয়ায় রুশ হামলায় ৫ শতাধিক বেসামরিক নিহত: মানবাধিকার সংগঠন

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৯, ১৪:৩৮আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৪:৪০

সিরিয়ার রাশিয়ার নেতৃত্বে বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটিতে চলমান সামরিক অভিযানে ৫ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছে দুই সহস্রাধিক। শনিবার এই দাবি করেছে মানবাধিকার ও উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী একটি সংস্থা। দুই মাস আগে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এই সামরিক অভিযান শুরু হয়।

সিরিয়ায় রুশ হামলায় ৫ শতাধিক বেসামরিক নিহত: মানবাধিকার সংগঠন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২৬ এপ্রিল রুশ যুদ্ধবিমান সিরীয় সেনাবাহিনীর অভিযানে যোগ দেয়। গত গ্রীষ্মের পর ইদলিব ও হামা প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে এটাই ছিল সবচেয়ে বড় অভিযান। 

সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস যুদ্ধের হতাহতের সংখ্যা পর্যবেক্ষণ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে তথ্য দেয়। এই সংস্থার দাবি, রুশ যুদ্ধবিমান ও সিরীয় সেনাবাহিনীর হামলায় ৫৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ১৩০ জন শিশু রয়েছে। এছাড়া ২ হাজার ১১৭ জন আহত হয়েছেন।

সংস্থাটির চেয়ারম্যান ফাদেল আব্দুল ঘানি বলেন, রাশিয়ার সেনাবাহিনী ও দেশটির সিরীয় মিত্ররা নির্দিষ্টভাবে বেসামরিকদের টার্গেট করেছে এবং বেশ কয়েকটি চিকিৎসাকেন্দ্রে বোমা নিক্ষেপ করেছে।

রাশিয়া ও তাদের সিরীয় মিত্ররা বেসামরিক এলাকাকে টার্গেট করার বিষয়টি অস্বীকার করেছে। মস্কোর দাবি, তাদের সেনাবাহিনী ও সিরীয় সেনারা জনবহুল ও সরকার নিয়ন্ত্রিত এলাকায় আল কায়েদা জঙ্গিদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে