পশ্চিম তীরে ইহুদি বসতি চিরকাল থাকবে: নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ০৫:৪৫আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০৫:৪৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরে ইহুদি বসতি চিরকাল থাকবে। মঙ্গলবার এফরাতে বসতি প্রকল্পের উদ্বোধনে তিনি এই মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

পশ্চিম তীরে ইহুদি বসতি চিরকাল থাকবে: নেতানিয়াহু

নেতানিয়াহু বলেন, কোনও সেটেলার বা বসতি উচ্ছেদ করা হবে না। এই ইস্যুর সমাধান হয়ে গেছে এবং বসতি চিরকাল থাকবে।

এমন মন্তব্য নেতানিয়াহু এই প্রথম করেননি। এর আগে ২০১৭ সালেও তিনি বলেছিলেন, আমরা এখানে চিরকাল থাকবো।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের মাটিতে কোনও বসতি উচ্ছেদ হবে না। এটা প্রমাণিত যে, এতে শান্তির পক্ষে কোনও কাজে আসে না। আমরা বসতি উচ্ছেদ করেছি। তাতে কী পেয়েছি আমরা? আমরা ক্ষেপণাস্ত্রের আঘাত পেয়েছি। আর এমনটা হবে না।

নেতানিয়াহু আরও বলেন, যারা আমাদের উচ্ছেদ করতে তাদের কাছ থেকে পশ্চিম তীর রক্ষা করছি আমরা। আমরা নিজেদের শেকড় আরও গভীর, শক্তিশালী ও স্থায়ী করে তুলবো।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের