পঙ্গপাল ঠেকাতে সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে ইরান

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২০, ২১:০৬আপডেট : ১৭ মে ২০২০, ২১:০৮

পঙ্গপাল মোকাবিলায় দ্বিতীয় বছরের মতো সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে ইরান। কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলে পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের ফসল নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পঙ্গপাল ঠেকাতে সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে ইরান

কয়েক দশকের মধ্যে ইরানে সবচেয়ে ভয়াবহ পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমনিতেই করোনাভাইরাস মহামারি ও মার্কিন নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি বিপর্যস্ত। বিশেষ করে তেলের রফতানি উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে।

কৃষি মন্ত্রণালয়ের ফসল রক্ষা সংস্থার মুখপাত্র মোহাম্মদ রেজা মির জানান, ইরানের ৩১টি প্রদেশে ২ লাখ হেক্টর কৃষি জমিতে মরু পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত এলাকা পাকিস্তান থেকে ইরাক সীমান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। শিগগিরই ১০ লাখ হেক্টর জমিতে তা ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, সেনাবাহিনী পঙ্গপাল মোকাবিলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। যেসব প্রত্যন্ত এলাকায় যান চলাচল কঠিন সেই এলাকাগুলোতে সামরিক যান ব্যবহার করা হতে পারে। গত বছর সেনাবাহিনী কর্মী ও যানবাহন দিয়ে সহযোগিতা করেছিল।

রেজা মির দাবি করেছেন, এখন পর্যন্ত পঙ্গপাল ইরানে তেমন ক্ষতি করতে পারেনি। তবে তিনি বিস্তারিত জানাননি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তাদের পূর্বাভাসে জানিয়েছে, ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তানে পঙ্গপালের আক্রমণে শুধু শীতকালে ২২০ কোটি ডলারের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। 

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি