সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২০, ০৫:৫৮আপডেট : ২২ জুলাই ২০২০, ১৭:৪৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইরাকে জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা ইরান কখনও ভুলবে না এবং অবশ্যই আমেরিকার বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে। মঙ্গলবার সন্ধ্যায় তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পার্স টুডে এ খবর জানিয়েছে।

সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। হামলায় ইরাকের হাশদ আশ-শা’বি বাহিনীর উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ উভয় দেশের আরও কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এই প্রথম খামেনি কোনও বিদেশি অতিথির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তারা আপনাদের রাষ্ট্রীয় অতিথিকে আপনাদেরই ভূমিতে হত্যা করেছে এবং দ্ব্যর্থহীনভাবে সেই অপরাধের কথা স্বীকারও করেছে। এটি কোনও ছোটখাটো বিষয় নয়।

সোলাইমানির হত্যাকাণ্ডকে ইরাকে মার্কিন সেনা উপস্থিতির অন্যতম ফসল হিসেবে উল্লেখ করে এই উপস্থিতির অবসান ঘটানোর জন্য বাগদাদ সরকারের প্রতি খামেনি আহ্বান জানান। তিনি বলেন, ইরান কখনও ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে ইরান চায় ইরাক একটি সার্বভৌম, শক্তিশালী ও সম্মানিত দেশে পরিণত হোক।

খামেনি আরও বলেন, কিন্তু যুক্তরাষ্ট্র ঠিক উল্টোটা চায় এবং তা বাস্তবায়ন করতেই ইরাকে সেনা মোতায়েন করে রেখেছে।

বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ককে বন্ধুপ্রতিম ও ঐতিহাসিক বলে উল্লেখ করেন এবং মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার জন্য খামেনির প্রতি ধন্যবাদ জানান।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
সর্বশেষ খবর
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির