কাতারের সঙ্গে শিগগিরিই সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত আমিরাতের

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ১৮:০৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৮:০৫
image

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার জারগাস জানিয়েছেন, শিগগিরই কাতারের সঙ্গে ভ্রমণ ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে পারে তার দেশ। সৌদি শহর আল-উলায় পুনর্মিলন চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহের মধ্যে এই দুইটি বিষয় স্বাভাবিক হতে পারে। তবে পূর্ণ কূটনৈতিক সম্পর্কসহ অন্যান্য ইস্যুগুলো স্বাভাবিক হতে আরও দীর্ঘ সময় লাগবে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সাড়ে তিন বছরের সর্বাত্মক অবরোধের পর অবশেষে সোমবার কাতার সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। ২০১৭ সালের ৫ জুন কথিত সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

গত মঙ্গলবার গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর নেতারা সৌদি শহর আল উলায় মিলিত হয়। মিসরকে সঙ্গে নিয়ে তারা একতা এবং যৌথ সহায়তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে একটি নথিতে স্বাক্ষর করে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার জারগাস জানিয়েছেন, কাতারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগে পক্ষগুলোর মধ্যে পারস্পারিক বিশ্বাস স্থাপনের জন্য কাজ করতে হবে। তিনি জানান, কাতারের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে সৌদি আরবের নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখছে তার দেশ।

/জেজে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী