আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমের কার্যালয় ধ্বংস করে দিলো ইসরায়েল (ভিডিও)

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২১, ১৯:৪১আপডেট : ১৫ মে ২০২১, ২০:৩৪
image

গাজা উপত্যকায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক আল জাজিরাসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় ছিল এতে। ইসরায়েলি বিমান হামলায় ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আল জাজিরায় প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ১১ তলা আল জালা ভবনটি মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে যায়। ভবনটিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় ছাড়াও আবাসিক কাজেও ব্যবহার হতো। ভবনটি গুঁড়িয়ে যাওয়ার পর আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আল জাজিরা ছাড়াও সেখানে অ্যাসোসিয়েট প্রেস ব্যুরো কার্যালয় ছিল।

আল জাজিরার প্রতিনিধি আল কাহলুত জানান, ভবনটির এক বাসিন্দা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সতর্ক বার্তা পান। হামলার আধঘণ্টা আগে ওই সতর্ক বার্তা পাওয়ার পর অনেকেই ভবনটি থেকে বের হয়ে যান। ওই সময়ে ভবনটিতে থাকা আল কাহলুত জানান, তিনি ও তার সহকর্মীরা মিলে যতটুক পারা যায় তত সরঞ্জাম নিয়ে বাইরে বের হয়ে আসেন।

অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে জানিয়ে আল কাহলুত বলেন, তিনি গত ১১ বছর ধরে ওই ভবনে কাজ করেছেন। প্রায়ই তিনি এর ছাদ থেকে লাইভ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি বহু ঘটনা এই ভবন থেকে কাভার করেছি। সহকর্মীদের সঙ্গে আমার সেখানে বহু ভালো স্মৃতি রয়েছে।’

উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে এ পর্যন্ত অন্তত ১৫০ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। এরমধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৩৯ জন এবং পশ্চিম তীরে ১১ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ২২ নারী এবং ৪০ শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে আরও ৯৫০ জন। পাল্টা প্রতিরোধ হিসেবে হামাসের রকেট হামলায় অন্তত আট ইসরায়েলি নিহত হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের