গাজায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদ কমান্ডার নিহত

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২১, ২৩:৩৩আপডেট : ১৭ মে ২০২১, ২৩:৩৩

দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েলের সংঘাত। টানা হামলার ৮ম দিন সোমবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের কমান্ডার হুশাম আবু হারবিদ নিহত হয়েছেন। সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হারবিদ ইসরায়েলের বেসামরিক নাগরিদের একাধিক ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সন্ত্রাসী হামলার নেপথ্য ব্যক্তি।

হারবিদ নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা ইসরায়েলের উপকূলীয় শহর আশদদ লক্ষ্য করে রকেট ছোড়েছে।

সোমবার গাজা শহরে একটি প্রাইভেট কারে ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আগের রাতে গাজা থেকে ৬০টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে হামাসের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে ইসলামিক জিহাদ। নিহত হারবাইদ উত্তর গাজায় সংগঠনটির সামরিক বাহিনীর কমান্ডার ছিলেন।
গত সোমবার শুরু হওয়া চলমান সংঘর্ষে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫৮ শিশু রয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক ফিলিস্তিনি। গাজা থেকে ইসরায়েলে ছোড়া হামাসের রকেটে দুই শিশুসহ নিহত হয়েছে ১০ জন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী