গাজায় যুদ্ধবিরতি সংহত করতে ইসরায়েল-মিসর বৈঠক

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২১, ২০:১৫আপডেট : ৩০ মে ২০২১, ২০:৩৬

ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে বৈঠক করছে ইসরায়েল ও মিসর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে বৈঠক করেছেন মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে। আর রবিবার কায়রো গেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সপ্তাহ আগে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে ২০১৪ সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ হামাস-ইসরায়েল সংঘাতের অবসান হয়।

যুদ্ধবিরতি বাস্তবায়নে মিসরের কূটনৈতিক সাফল্য দেশটিকে আলোচনায় নিয়ে এসেছে। এই চুক্তিকে আরও দীর্ঘমেয়াদি করতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে কায়রো।

নেতানিয়াহু বলেছেন, মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামালের সঙ্গে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু ও হামাসকে ঠেকানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি গত ১৩ বছরের মধ্যে প্রথমবার কায়রো সফর করলেন। তিনি জানিয়েছেন, মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্নির্মাণে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করবেন।

শনিবার মিসর জানিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌক্রি আশকেনাজিকে কায়রোতে অভ্যর্থনা জানিয়েছেন। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি।

নেতানিয়াহু ও আশকেনাজি বলেছেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো গাজায় আটক দুই ইসরায়েলি বেসামরিক ও নিহত দুই সেনার দেহাবশেষ ফিরিয়ে আনা। হামাস ইসরায়েলের এই প্রস্তাব এতদিন খারিজ করে এসেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম