রাজতন্ত্রবিরোধী আন্দোলনের দায়ে সেই কিশোরকে মৃত্যুদণ্ড দিলো সৌদি

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ১৮:০০আপডেট : ১৬ জুন ২০২১, ১৮:২৯

মানবাধিকার সংস্থার সমালোচনা উপেক্ষা করেই এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২৬ বছর বয়সী মুস্তাফা বিন হাশেম বিন ঈসা আল-দারোইশ বিরুদ্ধে উসকানি এবং বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দাম্মাম প্রদেশে মঙ্গলবার (১৫ জুন) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৫ সালে কাতিফ শহর থেকে মুস্তাফাকে আটক করা হয়েছিলো। সে সময় তার বয়স ছিলো ১৭। 

সৌদি সরকার বলছে, মুস্তাফা দেশটির সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়, ফলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলে। সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার জন্য একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে দারোইশ। একই সঙ্গে উসকানি দিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করে। এরই প্রেক্ষিতে তাকে তখন আটক করা হয়। ২০১১ ও ২০১২ সালে ১০টি ‘দাঙ্গায়’ অংশ নেয় আল-দারোইশ ।

এ ছাড়াও সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছিলেন এমন একটি ছবিও তাঁর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উত্থাপন করা হয়।

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মুক্তির দাবি জানিয়ে আসছিলো। এ ছাড়া আল-দারোইশের বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি বলেও দাবি অনেকের। 

/এলকে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের