চার দেশে তুরস্কের উপস্থিতি নিয়ে যা বললেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২১, ২১:৪১আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৪১

লিবিয়া, ইরাক, সিরিয়া ও আজারবাইজানে তুরস্কের উপস্থিতি অব্যাহত থাকবে। একইসঙ্গে পূর্ব ভূমধ্যসাগরেও নিজের অবস্থান ধরে রাখবে আঙ্কারা। শুক্রবার সাকারিয়া প্রদেশে একটি ট্যাংক ট্রাক কারখানা পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

এরদোয়ান বলেন, এসব স্থানে তুরস্কের উপস্থিতি রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, তুরস্ক তার আইনসঙ্গত অধিকারগুলো ব্যবহার করবে। নিজের সব সমুদ্রসীমা, বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগর ও সাইপ্রাস সংলগ্ন এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাবে।

তুরস্কের আগামী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন নিয়েও কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ২০২৩ সালের জুনেই এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাকারিয়া প্রদেশের ট্যাংক ট্রাক কারখানাটিতে ৪৯ শতাংশ অর্থায়ন করেছে কাতার। এ নিয়ে তুরস্কের সরকারবিরোধীদের অভিযোগ রয়েছে। তাদের দাবি, এই ফ্যাক্টরি বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এদিন বিরোধীদের এমন অভিযোগেরও জবাব দেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, কেউ যদি বলে এই কারখানা বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে তাহলে সে মিথ্যাবাদী।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের প্রভাব বাড়াতে মনোযোগী এরদোয়ান প্রশাসন। সৌদি জোটের কাতারবিরোধী অবরোধ বলতে গেলে একাই ভণ্ডুল করে দেন এরদোয়ান। কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের জয়ে তুর্কি ড্রোনের বড় ধরনের ভূমিকা ছিল বলে মনে করা হয়। লিবিয়াতেও হাফতার বাহিনীকে ঠেকাতে আঙ্কারার শরণাপন্ন হয় দেশটির কর্তৃপক্ষ। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের