পারমাণবিক কেন্দ্রে নাশকতায় ইসরায়েলকে দায়ী করলো ইরান

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২১, ০১:৫২আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১:৫২

কারাজ শহরে পারমাণবিক কেন্দ্রে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। মঙ্গলবার সরকারের মুখপাত্র আল রাবিয়ি ইসরায়েল পারমাণবিক চুক্তির আলোচনাকে ভিন্নপথে নিয়ে যেতে চাইছে। তাই এমন নাশকতা চালিয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এখবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে আলি রাবিয়ি বলেন, নাশকতার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি এবং আবারও তা নিশ্চিত করছি। অবশ্যই এতে মানুষের প্রাণহানি হয়নি এবং সরঞ্জামের ক্ষয়ক্ষতি খুব বেশি ছিল না।

তিনি বলেন, একটি শেডের ছাদ ছিদ্র হয়েছে। নাশকতায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কোনও ক্ষতি হয়নি।

রাবিয়ি জানান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহালের আলোচনা ভেস্তে দিতে ইসরায়েল এই কর্মকাণ্ড চালিয়েছে। যাতে করে বিশ্বকে ইঙ্গিত দেওয়া যায় যে, ইরানের সঙ্গে বিশ্বের আলোচনার প্রয়োজন নেই।

২৩ জুন ইরানি সংবাদমাধ্যমে কারাজ পারমাণবিক কেন্দ্রে নাশকতার খবর প্রকাশিত হয়। তবে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের ভবনে ড্রোন হামলা ঠেকানোর দাবি করা হয়।  

ইংরেজি ভাষার প্রেস টিভির খবরে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনা এবং বিজ্ঞানীদের ওপর আগেও এই ধরনের হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে নেওয়া কঠোর নিরাপত্তার কারণে এতে কেউ হতাহত বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট বেশ কিছু স্থাপনা এবং পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। তবে ইসরায়েল এসব অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের