এবার ইরানের পরিবহন মন্ত্রণালয়ে সাইবার হামলা

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২১, ১৮:৩৩আপডেট : ১১ জুলাই ২০২১, ১৮:৩৩

ইরানের পরিবহন মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠানে সাইবার হামলার একদিনের মাথায় শনিবার একই পরিস্থিতির শিকার হয় পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সাইবার হামলাটি চালানো হয় মূলত পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘মিনিস্ট্রি অব রোডস অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট’-এর কর্মীদের ওপর। তাদের কম্পিউটার সিস্টেমকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হ্যাকাররা। এ ঘটনায় মন্ত্রণালয়ের পোর্টাল এবং সাব-পোর্টাল সাইটগুলো অফলাইনে চলে যায়।

ইরানসহ তিন দেশের বিরুদ্ধে শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যেই দেশটিতে সিরিজ এই সাইবার হামলার ঘটনা ঘটলো। মার্কিন প্রযুক্তি ইরানে রফতানির কারণে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে আট ব্যক্তিকে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র নীতির সঙ্গে সাংঘর্ষিক ও জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কিংবা জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত দুই দিনের সাইবার হামলার ঘটনায় অবশ্য কেউ দায় স্বীকার করেনি। ইরানের পক্ষ থেকেও এখনও পর্যন্ত সরাসরি কাউকে দায়ী করা হয়নি। তবে ইতোপূর্বে এ ধরনের হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছিল তেহরান।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি