হজের আগে সৌদি আরবে করোনার ভুয়া পরীক্ষা ও টিকা চক্র গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২১, ২৩:৪৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ২৩:৪৫

কঠোর নিয়ন্ত্রিত হজ শুরু হওয়ার মাত্র দুইদিন আগে করোনাভাইরাস পরীক্ষা ও টিকার একটি চক্রে জড়িত ১২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, এই চক্রটি ভুয়া টিকা ও পরীক্ষার জাল প্রতিবেদন সরবরাহ ও কেনাকাটায় জড়িত। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

এসপিএ জানায়, এই চক্রে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯জন কর্মকর্তাও রয়েছেন। গ্রেফতারকৃতরা অভিযোগ স্বীকার করেছে।

করোনা মহামারিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হজে এবার টিকা নেওয়ার সনদধারী প্রায় ৬০ হাজার মানুষ অংশগ্রহণ করবেন।

করোনার ভুয়া সনদ বিক্রির জন্য চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে। তারা সংক্রমণের অবস্থা পরিবর্তন, টিকা নেওয়ার অবস্থা- এক ডোজ নাকি দুই ডোন নিয়েছেন সেটির সনদ দেওয়া হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ২১ জন এই জালিয়াতিতে মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত। এদের মধ্যে সৌদি আরবের নাগরিক ৯ জন এবং ১২ জন দেশটির বাসিন্দা। এই বেআইনি সেবা গ্রহীতাদের মধ্যে ৭৬ জন নাগরিক ও ১৬ জন বাসিন্দা।

জুলাই মাসে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, একই ধরনের জালিয়াতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাসহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হলেও সন্দেহভাজনের সংখ্যা প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সৌদি আরবে দুই কোটি ১০ লাখ মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।  

বুধবার দেশটিতে নতুন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজার ৯৬০ জন এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২০ জন।

সৌদি আরবের স্বাস্থ্যবিধি অনুসারে, আগস্ট পর্যন্ত শুধু টিকা নেওয়া ব্যক্তিরা সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রে প্রবেশ বা গণপরিবহন ব্যবহার করতে পারেন। এছাড়া সরকারি ও বেসরকারি খাতে কর্মরত কর্মীরা শুধু টিকা নিলেই কাজে যোগদান করতে পারবে।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী