সংক্রমণ ঠেকাতে ফাইজারের কার্যকারিতা কমছে: ইসরায়েলের গবেষণা

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ২১:৫২আপডেট : ২৩ জুলাই ২০২১, ২২:৩৪

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকার কার্যকারিতে কমে ৩৯ শতাংশ হয়ে গেছে। কিন্তু রোগ গুরুতর হওয়া ঠেকাতে এখনও উচ্চ মাত্রায় কার্যকর টিকাটি। বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ এখবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, গুরুতর রোগ ঠেকানোর ক্ষেত্রেও ফাইজারের টিকার কার্যকারিতা কিছুটা কমেছে। তবে এখনও তা ৯১ শতাংশ রয়েছে। আর আক্রান্তদের হাসপাতালে ভর্তি ঠেকানোর ক্ষেত্রে টিকাটির কার্যকারিতা ৮৮ শতাংশ।

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কমে যাওয়ার বিভিন্ন প্রতিবেদনের মধ্যে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য তুলৈ ধরলো।

খবরে বলা হয়েছে, দুই ডোজ টিকা নেওয়া মানুষদের মধ্যে ৫ হাজার ৭৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট পরীক্ষা করা হয় ১১ লাখ ৫২ হাজার ৯১৪ জনকে। এদের ৪৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ৩৩৪ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় এবং ১২৩ জনের মৃত্যু হয়েছে।

দুই দিন আগে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক পর্যালোচনায় টিকার কার্যকারিতায় উল্লেখযোগ্য হ্রাসের কথা জানিয়েছিল। পর্যালোচনার তথ্যে উঠে আসে যে, সময় গড়ানোর সঙ্গে সংক্রমণ ও গুরুতর রোগ ঠেকাতে কার্যকারিতা মাত্রা কমে যাচ্ছে।

সংক্রমণ ঠেকাতে কার্যকারিতা কমে আসলেও বৃহস্পতিবার টিকা না নেওয়া ইসরায়েলিদের সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ স্পষ্ট। সব ইসরায়েলিকে টিকা দেওয়া সম্ভব ও টিকা নিতে হবে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম