তিউনিসিয়ায় অস্থিরতার জন্য আমিরাতকে দুষলেন এন্নাহদা প্রধান

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২১, ২১:০০আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:৫২

তিউনিসিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জন্য সংযুক্ত আরব আমিরাতকে দায়ী করেছেন দেশটির স্পিকার ও পার্লামেন্টের বৃহত্তম রাজনৈতিক দল এন্নাহদার প্রধান রাশিদ ঘানুশি। তিনি বলেছেন, তার দেশে স্বৈরশাসনের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার ঘটনাকে হুমকি মনে করছে আমিরাত। এজন্য তারা তিউনিসে চলমান রাজনৈতিক সংকটে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

২০২১ সালের ২৫ জুলাই সেনা সমর্থন নিয়ে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসাচ মেচিচকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। এক মাসের জন্য পার্লামেন্টও স্থগিতের ঘোষণা দেন তিনি। তার এমন পদক্ষেপকে বিরোধীরা ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ বিক্ষোভ বা সহিংসতার কথা চিন্তা করলে সশস্ত্র বাহিনী বুলেট দিয়ে তার জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কায়েস সাঈদ। একইসঙ্গে এক মাসের জন্য কারফিউ ঘোষণা করেন তিনি। বেসামরিক এই অভ্যুত্থানের শুরু থেকেই সংযুক্ত আরব আমিরাতের নাম আসছিল।

টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাশিদ ঘানুশি বলেন, ‘আমিরাত তিউনিসিয়ায় আরব বসন্তের ফলাফলকে ধ্বংস করে দিতে চায়। তারা এই ধারণা গ্রহণ করেছে যে তিউনিসিয়া থেকে আরব বসন্ত শুরু হয়েছিল এবং সেখানেই তা শেষ করতে হবে।’

রাশিদ ঘানুশি বলেন, তার দলের মাধ্যমে তিউনিসিয়ায় যে গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে, তাকে সংযুক্ত আরব আমিরাত হুমকি হিসেবে বিবেচনা করে।

তিনি বলেন, মিসরে মুসলিম ব্রাদারহুড সরকারকে উৎখাতের পেছনে আমিরাতের হাত ছিল। তবে তিউনিসিয়া মিসর নয়। এখানে মিসরের স্বৈরশাসকের আদলে সামরিক শাসন চেপে বসতে পারবে না। বিপ্লবের পর থেকে এখানে সেনাবাহিনী স্বাধীনতা ও ব্যালট বাক্সের সুরক্ষা নিশ্চিত করেছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী