ফের হামাস প্রধান নির্বাচিত হলেন ইসমাইল হানিয়া

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ০০:১১আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:১১

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দলটির বর্তমান নেতা ইসমাইল হানিয়া (৫৮)। এর ফলে আগামী সেশনে অর্থাৎ, পরবর্তী চার বছরও দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। হামাসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০১৭ সাল থেকে হামাস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়া। এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন তিনি।

গত দুই বছর ধরে মিত্র দেশ তুরস্ক ও কাতারে অবস্থান করে ফিলিস্তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। এর মধ্যেই ২০২১ সালের মে মাসে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। হত্যা করা হয় দুই শতাধিক ফিলিস্তিনিকে। ১১ দিনের ভয়াবহ হত্যাযজ্ঞের পর অবশেষে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় দখলদার বাহিনী। এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করে হামাস। ফিলিস্তিনের পতাকা নিয়ে রাজপথে নেমে উচ্ছ্বাস প্রকাশ করে গাজার বাসিন্দারা।

হামাসের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিনের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৪ সালে বিমান হামলা চালিয়ে হুইল চেয়ারে চলাচলকারী শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করে দখলদার বাহিনী। ২০০৬ সালে তিনি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করায় সৃষ্ট জটিলতার ফলে নির্বাচিত হলেও দায়িত্ব নিতে ব্যর্থ হন তিনি।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান