ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:০২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:০২
image

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছে। গাজায় ১৪ বছরের ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে আহমেদ সালেহ(২৬) পেটে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এসময় আরও ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজার সীমান্ত বেড়ার কাছে জড়ো হয় প্রায় এক হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী। তারা টায়ার জ্বালানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরখ ছোড়ে বলেও দাবি তাদের।

গাজার শাসক দল হামাসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েল-হামাসের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে সম্প্রতি সহিংসতা বাড়ায় নতুন গতি পেয়েছে এই বিক্ষোভ।

মিসরের মধ্যস্তায় ওই যুদ্ধবিরতির পর ফিলিস্তিন থেকে আগ্নেয় বেলুন পাঠানোর অভিযোগ এনে গাজায় হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের