অবৈধ অভিবাসীদের আটকে ‘চিরুনি অভিযান’ চালাচ্ছে সৌদি

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১২:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১২:৫৭

অবৈধ অভিবাসীদের আটকে ‘চিরুনি অভিযান’ চালাচ্ছে সৌদি আরব। এক সপ্তাহেই আটক করা হয়েছে ১৬ হাজার ১৫১ জনকে। গত ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে তাদের আটক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আবাসন, শ্রমবিধি ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিধান ভঙ্গের দায়ে এই অভিবাসীদের আটক করা হয়েছে। এর মধ্যে আবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে ছয় হাজার ৯৭০ জন, সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে সাত হাজার ১৯৩ জন এবং শ্রমবিধি ভঙ্গের দায়ে এক হাজার ৯৮৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৯ হাজার ২৮১ জনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া আবাসন, শ্রমবিধি ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিধান লঙ্ঘনকারীদের পরিবহন এবং তাদের আশ্রয় দেওয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। 

কর্তৃপক্ষ দফায় দফায় সতর্ক করে বলেছে, ‘অনুপ্রবেশকারীদের’ সৌদিতে প্রবেশের সুযোগ করে দেওয়া, তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনও ধরনের সহায়তা দেওয়া হলে অভিযুক্তদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী