মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ১১:২০আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১:২০

সিরিয়ায় আল-কায়েদার এক শীর্ষ নেতাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, নিহতের নাম আব্দুল হামিদ আল-মাতার।

শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জন রিগসবি জানান, আল-কায়েদার এই জ্যেষ্ঠ নেতাকে অপসারণ করা না হলে মার্কিন নাগরিক, বেসামরিক মানুষ, আমাদের মিত্র এবং বিশ্বের জন্য হুমকি ছিল।

জেনারেল অ্যাটোমিকস এমকিউ র‌্যাপর-৯ দিয়ে হামলা পরিচালনা করা হয়। এতে অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করে মার্কিন সামরিক বাহিনী। ড্রোন হামলা পরিচালনার দু'দিন আগে দক্ষিণ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এরপরই সন্ত্রাসীবিরোধী অভিযান চালালো যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক কর্মকর্তা রিবগবি আরও বলেন, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা আমেরিকা এবং আমাদের মিত্রদের জন্য হুমকি। এই গোষ্ঠীটি সিরিয়াকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছে।

গত সেপ্টেম্বরেও সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তরাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার আরেক সিনিয়র নেতা সেলিম আবু-আহমদ নিহত হন।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে