রাশিয়ার বিষাক্ত আংটি দিয়ে বাদশাহ আব্দুল্লাহকে খুনের ষড়যন্ত্র করেন যুবরাজ!

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ১৭:২৩আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৯:০৮

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি। ২০১৪ সালে যুবরাজ সালমান দম্ভ করে বলেছিলেন, তার কাছে রাশিয়ার এমন বিষাক্ত আংটি ছিল, যা দিয়ে করমর্দন করে তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহকে চাইলেই খুন করতে পারতেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক অনুষ্ঠানে তিনি সৌদি যুবরাজের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন।

সাদ আল জাবরি সৌদির একজন সাবেক নিরাপত্তা কর্মকর্তা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সন্ত্রাস দমন প্রচেষ্টায় ভূমিকা রাখেন। তিনি ৬০ মিনিটের এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন দাবি করেন।

শুধু তা-ই নয়, যুবরাজের দুর্নীতির তথ্য যাতে ফাঁস না হয়, এ জন্য চার বছর আগে তাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেন জাবরি।

এদিকে যুবরাজ সালমান তাকে দেশে ফেরাতে আল-জাবরির প্রাপ্তবয়স্ক দুই সন্তানকেও আটক রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। তাকেও ধরতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুবরাজ।

কিং সালমান ২০০৫ সালের আগস্টে সৌদি সিংহাসনে বসেন। আর ২০১৫ সালে মৃত্যুবরণ করেন।

সূত্র: এনডিটিভি

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের