পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি, কঠোর প্রতিবাদ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ০৬:২২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৬:৪১

দখলকৃত পশ্চিম তীরে এক হাজার ৩০০ অবৈধ ইহুদি বসতি গড়ার ইসরায়েলি উদ্যোগের কঠোর প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন বলছে, এতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ‘দ্বি-রাষ্ট্র’ সমাধানের যে সম্ভাবনা তা ক্ষতিগ্রস্ত হবে। মিত্র দেশ ইসরায়েলের বিপক্ষে এমন বিরল অবস্থানে দেখা গেল যুক্তরাষ্ট্রকে।

স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে হাজারের বেশি বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল সরকার। মার্কিন প্রশাসন ইসরায়েলের এমন পরিকল্পনায় গভীরভাবে উদ্বিগ্ন’।

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমিয়ে আনার প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং সাংঘর্ষিক।’ মিত্র দেশ ইসরায়েলকে নিয়ে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য বিরল। 

দখলকৃত পশ্চিম তীরে ইহুদি দখলদারদের জন্য নতুন করে বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনিদের পাশাপাশি এই ঘোষণার নিন্দা জানায় প্রতিবেশী জর্ডান।

রবিবার ইসরায়েলের ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত সরকারের কন্সট্রাকশন ও আবাসন মন্ত্রণালয়ের তরফে বলা হয়, পশ্চিম তীরে নতুন এক হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণে টেন্ডার আহ্বান করা হয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ওই এলাকা দখল করে ইসরায়েল। এরপর থেকেই পর্যাক্রমে সেখানে অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে দেশটি।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী