হামলা নস্যাতের দাবি বাহরাইনের, সন্দেহভাজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ২১:৪২আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২১:৪২

বাহরাইনে একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতারের পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। তবে কত জনকে গ্রেফতার করা হয়েছে বা তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানানো হয়নি।

সোমবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়, ‘নিরাপত্তা এবং নাগরিক শান্তির বিরুদ্ধে সন্ত্রাসী হামলার চেষ্টায় সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে।’ ওই টুইট বার্তায় জানানো হয়েছে, এসব ‘সন্ত্রাসীরা’ ইরানের সঙ্গে সংশ্লিষ্ট।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এবং অন্য আন্তর্জাতিক সামুদ্রিক অভিযানের আশ্রয় দানকারী দেশ বাহরাইন। সুন্নি মুসলিম শাসিত দেশটি প্রায়ই অভিযোগ করে থাকে শিয়া মুসলিম অধ্যুষিত ইরান তাদের অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১১ সালের আরব বসন্তের সময় একমাত্র উপসাগরীয় দেশ হিসেবে বাহরাইনে স্বল্প পরিসরে গণতন্ত্রপন্থী আন্দোলন দেখা যায়। মূলত শিয়া মুসলিমরাই এই আন্দোলন করে। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় সেই আন্দোলন থামানো হয়। বিরোধী আন্দোলনকারীদের বেআইনি ঘোষণা করা হয় এবং শত শত ভিন্ন মতালম্বীকে কারাবন্দি করা হয়।

মানবাধিকার গ্রুপগুলো প্রায়ই অভিযোগ করে থাকে বাহরাইনের অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচার নুন্যতম মৌলিক ন্যায়বিচার হচ্ছে না। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে বাহরাইন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের