ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ থামানোর অঙ্গীকার যুক্তরাজ্য ও ইসরায়েলের

বিদেশ ডেস্ক 
২৯ নভেম্বর ২০২১, ১৪:২১আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৪:২১

ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ থামানোর অঙ্গীকার করেছে যুক্তরাজ্য ও ইসরায়েল। রবিবার ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফে লেখা এক যৌথ নিবন্ধে এমন অঙ্গীকার করেছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লিপিদ-এর লেখা ওই যৌথ নিবন্ধে বলা হয়, পরমাণু অস্ত্রের মালিকানা অর্জন থেকে ইরানকে নিবৃত্ত করতে দিনরাত একযোগে কাজ করবে যুক্তরাজ্য ও ইসরায়েল।

দুই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সময়  পেরিয়ে যাচ্ছে। তেহরানের উচ্চাভিলাষ নস্যাৎ করে দিতে আমাদের অংশীদার ও মিত্রদের ঘনিষ্ঠ সহযোগিতাও জরুরি হয়ে পড়েছে।’

এদিকে রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা শুরুর জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুকূল পরিবেশ বিরাজ করছে। এ আলোচনা থেকে ফল বেরিয়ে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সোমবার ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইলি উলিয়ানভ এমন মন্তব্য করেছেন।

রুশ বার্তা সংস্থা রিয়ানোভসতিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন মিখাইলি উলিয়ানভ। তিনি বলেন, ভিয়েনা বৈঠকে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার ব্যাপারে সব পক্ষ আন্তরিকতা দেখালে এই বৈঠকেই একটি সফল চুক্তি স্বাক্ষর করা সম্ভব। এদিন টুইটারে দেওয়া পোস্টেও ভিয়েনা সংলাপ নিয়ে কথা বলেন এই রুশ কূটনীতিক। টুইটে তিনি বলেন, ভিয়েনা সংলাপে অংশ নিতে ইরান একটি বড় ও শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে এসেছে। এখান থেকেই এই সংলাপের প্রতি তেহরানের আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম