ইসলামে দাবা খেলা হারাম: সৌদি গ্র্যান্ড মুফতি

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৬, ০৪:২১আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ০৪:২১

জুয়ার সঙ্গে তুলনা ও সময়ের অপচয় উল্লেখ করে দাবা খেলা ইসলাম ধর্মে নিষিদ্ধ বলে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ। একটি টেলিভিশন অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের জবাবে এ ফতোয়া দেন গ্র্যান্ড মুফতি। এ টেলিভিশন অনুষ্ঠানে প্রতিদিন তিনি দর্শকদের ইসলামের রীতিবিষয়ক প্রশ্নের জবাবে ফতোয়া দিয়ে থাকেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক খবরে এ কথা জানা গেছে।

গ্র্যান্ড মুফতি বলেন, দাবা খেলা ‘জুয়ার অন্তর্ভুক্ত’ ও ‘সময় ও অর্থের অপচয় এবং খেলোয়াড়দের মধ্যে ঘৃণা ও শত্রুতার কারণ’।

নিজের বক্তব্যের সমর্থনে কোরানের একটি আয়াত তুলে ধরেন তিনি—যাতে মাদকদ্রব্য, জুয়া, মূর্তিপূজা ও ভবিষ্যৎবাণী নিষিদ্ধ করা হয়েছে। 

১৯৮৮ সালে আয়াতুল্লাহ খোমেনি ইরানে দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। আয়াতুল্লাহ খোমেনি বলেছিলেন, জুয়ার উদ্দেশ্য ছাড়া যদি দাবা খেলা হয় তাহলে কোনও ক্ষতি নেই।

ইসলামি চিন্তাবিদরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে বলে দাবা খেলার বিপক্ষে। এছাড়া জুয়া ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ।

সৌদি গ্র্যান্ড মুফতির এ ফতোয়ার প্রতিক্রিয়ায় ব্রিটিশ দাবাড়ু গ্র্যান্ডমাস্টার নিজেল শর্ট বিবিসিকে বলেছেন, দাবা খেলাকে নিষিদ্ধ করা হবে একটি ‘বড় ট্র্যাজেডি’। তিনি বলেন, ‘দাবা খেলা সমাজের জন্য হুমকি বলে আমি মনে করি না। এমনকি আয়াতুল্লাহ খোমেনিও তা বুঝতে পেরেছিলেন। ফলে তিনি দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।’

তবে  নির্দিষ্ট প্রশ্নের জবাবে দেওয়া সৌদি গ্র্যান্ড মুফতির এ ফতোয়া আনুষ্ঠানিক আদেশ নয় বরং পরামর্শমূলক নির্দেশনা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

/এএ/টিএন/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম