প্রত্যাহার হতে পারে নেতানিয়াহুর দুর্নীতির মামলা

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ২০:১৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২০:১৬

দুর্নীতির মামলায় চলা বিচার ঠেকাতে একটি আবেদন চুক্তি নিয়ে আলোচনা চালিয়েচ্ছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চুক্তি হয়ে গেছে ৭২ বছর বয়সী নেতানিয়াহু দোষ স্বীকার করে নেবেন। এর বিনিময়ে কারাদণ্ডের বদলে সমাজসেবার মতো লঘু শাস্তি পাবেন। তবে দোষ স্বীকার করতে রাজি নন নেতানিয়াহু। এটি করলেই তাকে রাজনীতি ছাড়তে হবে।

ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৫ বছর এই পদে থাকার পর গত বছরের নির্বাচনের পর ক্ষমতা হারান তিনি। নেতানিয়াহু ডানপন্থী লিকুদ পার্টির প্রধান। দলটি ইসরায়েলের পার্লামেন্টের সবচেয়ে বড় দল।

নিজের শেষ পাঁচ বছরের মেয়াদে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে পুলিশ। ওই তদন্ত ঠেকাতে ব্যর্থ হওয়ার পর ২০২০ সালের শুরুতে তার বিচার শুরু হয়। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাস ভঙ্গ এবং জালিয়াতির অভিযোগে তিনটি আলাদা মামলা রয়েছে। সব অভিযোগ অস্বীকার করে আসা নেতানিয়াহুর দাবি এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবিসি জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল আভিচাই মানদেলব্লিটের সঙ্গে আবেদন চুক্তি নিয়ে আলোচনা করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, নিজের আইনজীবীদের আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন নেতানিয়াহু।

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী