ইসরায়েল একটি ‘জাতিবিদ্বেষী’ রাষ্ট্র: অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৬

ইসরায়েলকে একটি জাতিবিদ্বেষী রাষ্ট্র আখ্যা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নতুন এক প্রতিবেদনে শীর্ষ এই মানবাধিকার গ্রুপটি বলেছে, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী অপরাধ’ চালাচ্ছে ইসরায়েল। এছাড়া ‘ফিলিস্তিনের একটি নিকৃষ্ট বর্ণবাদী গ্রুপ’ হিসেবে বিবেচনা করায় ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতেই হবে বলে জানিয়েছে গ্রুপটি।

ইসরায়েল ইস্যুতে মঙ্গলবার ২৮০ পাতার নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ কিভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি নিপীড়নমূলক এবং আধিপত্যশীল একটি ব্যবস্থা জারি রেখেছে।

ফিলিস্তিনি ভূমি ও সম্পত্তি দখল, বেআইনি হত্যা, জোর করে স্থানান্তরিত, চলাফেরা সীমিত করা, প্রশাসনিক আটক এবং ফিলিস্তিনিদের জাতীয়তা এবং নাগরিকত্ব অস্বীকারের মতো নানা ইসরায়েলি নিপীড়নের তথ্য উঠে এসেছে অ্যামনেস্টির অনুসন্ধানে। মানবাধিকার গ্রুপটি বলছে, এসব এমন একটি ব্যবস্থার উপাদান যা আন্তর্জাতিক আইনে জাতিবিদ্বেষ হিসেবে অভিহিত।

তবে অ্যামনেস্টির ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের পররাষ্ট্র এবং বিকল্প প্রধানমন্ত্রী ইয়ার লাপিড। তিনি বলেন এই প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত। তিনি অভিযোগ করেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীর ছড়ানো মিথ্যা প্রতিধ্বনিত করছে অ্যামনেস্টি।’

অ্যামনেস্টির ইহুদি বিরোধী এজেন্ডা রয়েছে বলেও অভিযোগ করেন ইসরায়েলি মন্ত্রী। ইয়ার লাপিড বলেন, ‘আমার এই যুক্তি দিতে ঘৃণা হয় যে, ইসরায়েল যদি একটি ইহুদি রাষ্ট্র না হতো তাহলে অ্যামনেস্টির কেউ এর বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতো না, কিন্তু এই ক্ষেত্রে অন্য কিছু ঘটার সম্ভাবনা নেই।’

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
হুথিদের কাছ থেকে মানদেবের কাছের শহর পুনরুদ্ধার করলো ইয়েমেনি বাহিনী
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
সর্বশেষ খবর
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ