যুক্তরাষ্ট্রকে নিয়ে চার আরব দেশের সঙ্গে বসছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১৯:৪৬আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৯:৪৬

যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে চার আরব দেশের সঙ্গে বৈঠকে বসছে ইসরায়েল। দেশ চারটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন ও মরক্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার থেকে এই দেশগুলোকে নিয়ে দুই দিনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে অংশ নিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েল সফর করবেন।

বিবিসি-র খবরে বলা হয়েছে, এই প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও বাহরাইনের মন্ত্রীরা ইসরায়েলে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

রবিবার দক্ষিণ ইসরায়েলে একটি হোটেলে বৈঠকে মিলিত হবেন চার আরব দেশ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর। সোমবার ফের আলোচনায় বসবেন তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ইসরায়েল ছাড়াও মরক্কো, আলজেরিয়া এবং ফিলিস্তিনের পশ্চিম তীর সফরের কর্মসূচি রয়েছে। সিরিজ সফরে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক।

ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে