আল আকসায় আবারও ইসরায়েলি বাহিনীর হামলা, ৩০ ফিলিস্তিনি আহত

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১৭:৫২আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৭:৫৬

আল আকসা প্রাঙ্গনে আবারও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়লে ৩০ জনের বেশি ফিলিস্তিনি আহত হন। স্থানীয় স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, আহত কয়েকজনের পায়ে এবং হাতে রাবার বুলেট লাগে।

ফিলিস্তিনি মিডিয়ার তথ্যমতে, বৃহস্পতিবার আল আকসার বাইরে সশস্ত্র অবস্থায় জড়ো হয় ইসরায়েলি বাহিনী। সেখানে প্রার্থনারত ফিলিস্তিনিদের দিকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ে। জবাবে পাথর এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে কিছু ফিলিস্তিনি যুবক।

জেরুজালেমে থাকা আল জাজিরার প্রতিবেদক স্টিফিনা ডেকার বলেন, আল-আকাসায় আসা ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে হাত বোমা, কাঁদানে গ্যাসের পাশাপাশি রাবার বুলেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

গত শুক্রবারও আল আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হন। গ্রেফতার হয় অনেকে।

এমন পরিস্থিতির মধ্যেই অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সম্প্রতি এই অঞ্চলে আবারও উত্তেজনা বেড়ে গেছে। গত বছর হামাস এবং ইসরায়েলের যুদ্ধে আড়াই শতাধিক মানুষ প্রাণ হারান।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন