ইরাকের তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক
০২ মে ২০২২, ১৩:৩৮আপডেট : ০২ মে ২০২২, ১৩:৪৫

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে শক্তিশালী হামলার ঘটনা ঘটেছে। ইরাকের নিরাপত্তা বাহিনী বিবৃতিতে জানিয়েছে, রবিবার ক্ষেপণাস্ত্র হামলায় প্রধান ট্যাংকে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি বাইরে গিয়ে পড়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষ দাবি করে, ছয়টি ক্ষেপণাস্ত্র ইরবিলের (কেএআর) তেল শোধনাগারে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রগুলো নিনেভেহ প্রদেশে থেকে ছোড়া হয়।

নিরাপত্তা বাহিনী বলছে, তারা নিনেভেহতে একটি লঞ্চ প্যাড এবং চারটি ক্ষেপণাস্ত্র পায়। সেগুলো পরে নিষ্ক্রিয় করা হয়।

ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফার আল-খাদিমির সঙ্গে ফোনালাপ হয়েছে কুর্দি নেতা মাসুদ বারজানির। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট বার্তায় জানিয়েছে, এ ধরনের কাপুরুষোচিত হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালাবে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৬ এপ্রিল একই তেল শোধনাগারের কাছে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা হয়।

সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের