ইরানে ঘরে তৈরি মদ পান করে ১০ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২২, ১৭:৩৫আপডেট : ০৮ মে ২০২২, ১৮:১৭

ইরানে ঘরে তৈরি বিষাক্ত মদ পান করে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র ফাতেমেহ নওরোজিয়ান ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে তিনি জানিয়েছেন, উপকূলীয় শহর বন্দর আব্বাসের এ ঘটনায় ৯ জন পুরুষ এবং একজন নারীর মৃত্যু হয়েছে। আরও ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।

ফাতেমেহ নওরোজিয়ান জানান, এ ঘটনায় অ্যালকোহল বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ৭৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫ জনকে ডায়ালাইসিস করতে হয়েছে। চার জনের দৃষ্টি প্রতিবন্ধকতা ছিল।

এ মাসের গোড়ার দিকে পুলিশ জানিয়েছিল, তল্লাশিকালে বাড়িতে অ্যালকোহল পাওয়ার ঘটনায় মদ উৎপাদন ও বিতরণের সঙ্গে জড়িত সন্দেহে আট জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া ইরানে অ্যালকোহল উৎপাদন, বিক্রি ও সেবন কঠোরভাবে নিষিদ্ধ। কারও এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে তাকে বেত্রাঘাতের মতো শাস্তির মুখে পড়তে হয়।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী