জেগে উঠলো সাড়ে ৩ হাজার বছরের পুরনো শহর

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২২, ১৩:০৬আপডেট : ০৩ জুন ২০২২, ২৩:৪০

রাজপ্রাসাদ, দুর্গ সবই আছে শহরে। প্রায় তিন হাজার চারশ’ বছর আগের এই শহরটি এক সময় হারিয়ে যায় ইরাকের সবচেয়ে বড় জলাধারের নিচে। মারাত্মক খরায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় আবারও জেগে উঠেছে শহরটি। গত সোমবার ইরাকের প্রত্নতাত্ত্বিকেরা এ তথ্য জানিয়েছেন।

ব্রোঞ্জ যুগের স্থাপনাটি দীর্ঘকাল টাইগ্রিস নদীর পানিতে তলিয়ে ছিল। এই বছরের শুরুতে শহরটি জেগে ওঠে। এরপরই মসুল বাঁধের জলাধার পানিতে ভরে ওঠার আগে প্রাচীন শহরটিতে খোড়াখুড়ি শুরু করেন গবেষকরা।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রাচীন শহরটির জায়গা এখন কেমুন নামে পরিচিত। জার্মান ও কুর্দি প্রত্নতাত্ত্বিকদের একটি দল সেখানে খনন কাজ চলছে। গবেষকদের ধারণা মিত্তানি সাম্রাজ্যের আমলের স্থাপনাটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ১৫৫০ থেকে ১৩৫০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য সচল থেকেছে। এসব তথ্য জানিয়েছেন, জার্মানির ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয়ের নিয়ার ইস্টার্ন আর্কিওলোজি বিভাগের জুনিয়র অধ্যাপক ইভানা পুলজিজ। তিনি গবেষক দলের সদস্য হিসেবে কাজ করছেন।

পুলজিজ বলেন, ‘শহরটি সরাসরি টাইগ্রিসের উপর অবস্থিত হওয়ায় এটি মিত্তানি সাম্রাজ্যের মূল অঞ্চল, যা বর্তমান উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত ছিল এবং সাম্রাজ্যের পূর্ব পরিধিকে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।’

দুর্গ বেষ্টিত জায়গাটিতে টাওয়ার, আকর্ষণীয় প্রাসাদ এবং আরও বড় কয়েকটি ভবনের ধ্বংসাবশেষ মিলেছে। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, ধারণা করা হচ্ছে স্থাপনাটি প্রাচীন জাখিকু শহর, যা এক সময়ে এই অঞ্চলের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল।

গবেষকরা বলছেন, দুর্গটির দেয়াল কয়েকটি জায়গায় কয়েক মিটার পর্যন্ত উঁচু। রোদে শুকানো মাটির ইটে তৈরি এসব দেওয়াল বিস্ময়করভাবে এখনও ভালোভাবে সংরক্ষিত রয়েছে। ব্রোঞ্জ যুগের শহরটি ভূমিকম্পে ধ্বংস হয়। প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন প্রায় ১৩৫০ খ্রিষ্টপূর্বাব্দে এই অঞ্চলে ওই ভূমিকম্প আঘাত হানে। ধারণা করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেয়ালের ওপরের অংশ ধসে পড়ায় টিকে যাওয়া ভবনগুলো চাপা পড়ে। ফলে বছরের পর বছর ধরে এগুলো তুলনামূলক আরও ভালোভাবে সংরক্ষিত থেকেছে।

সূত্র: এনবিসি নিউজ

/জেজে/
সম্পর্কিত
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার