ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়ার ল্যাপিড

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২২, ১৫:০৮আপডেট : ২১ জুন ২০২২, ১৫:৫৮

পার্লামেন্ট বিলুপ্ত করতে আগামী সপ্তাহে ভোট দেবেন ইসরায়েলি আইনপ্রণেতারা। এর ফলে তিন বছরের মধ্যে পঞ্চমবারের মতো নির্বাচনের পথে হাঁটবে দেশটি। ক্ষমতাসীন জোট নড়বড়ে হয়ে পড়ায় চাপ সামলাতে ব্যর্থ হচ্ছেন প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত। জোটশরিক পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

এক বছর আগে বেনিয়ামিন নেতানিয়াহুর রেকর্ড ১২ বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটাতে জোট গড়েন বেন্নেত ও ল্যাপিড। এক সময়ের সাংবাদিক ইয়ার ল্যাপিড এই জোটের সবচেয়ে বড় দলের নেতা। নতুন নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

ল্যাপিডকে পাশে নিয়ে এক টেলিভিশন বিবৃতিতে প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত বলেন, ‘আমরা আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এমন একটি মুহুর্তে যা সহজ নয়, কিন্তু বোঝাপড়া রয়েছে যে, আমরা ইসরায়েলের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি’।

নাফতালি বেন্নেতের এক মুখপাত্র বলেন, আগামী সপ্তাহে পার্লামেন্টে ভোটাভুটি হতে যাচ্ছে। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন ল্যাপিড।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পিত ইসরায়েল সফরের কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সফরে ইসরায়েলের দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে আঞ্চলিক নিরাপত্তা সম্পর্ক জোরদার করার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

ইসরায়েলের আট দলের ক্ষমতাসীন জোটের অভ্যন্তরে ফিলিস্তিন ইস্যু থেকে শুরু করে নানা ইস্যুতে বিরোধ রয়েছে। পক্ষত্যাগের কারণে জোটের সামান্য সংখ্যাগরিষ্ঠতার ওপর চাপ ক্রমেই বাড়ছে।

জোটের মধ্যপন্থী একটি দলের নেতা ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেন, ‘আমি মনে করি সরকার গত এক বছরে খুব ভালো কাজ করেছে। এটা লজ্জাজনক যে দেশকে নির্বাচনে টেনে নিয়ে যেতে হবে। তবে আমরা অস্থায়ী সরকার হিসেবে যতটা সম্ভব কাজ চালিয়ে যাব।’

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের