পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে সম্মত ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২২, ১৯:১৫আপডেট : ২৬ জুন ২০২২, ০৮:১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে সম্মত হয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের তেহরান সফরকালে এ ব্যাপারে একমত হয়েছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত মার্চ থেকে এই আলোচনা স্থগিত রয়েছে। জোসেপ বোরেলের সফরে এ ব্যাপারে একটি ইতিবাচক অগ্রগতির খবর এলো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান এবং ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের মধ্যে শনিবার এ ইস্যুতে দীর্ঘ আলাপ হয়েছে। এই আলোচনা ইতিবাচক ছিল বলে জানা গেছে।

নিজেদের মধ্যে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে মিলিত হন দুই কূটনীতিক। সেখানেই তারা ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা কয়েক দিনের মধ্যে পুনরায় শুরুর ব্যাপারে একমত হওয়ার কথা জানান।

হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মূল চুক্তির আওতায় যে পূর্ণ অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছিল তেহরান সেটি উপভোগের সুযোগ পাবে।

তিনি বলেন, আশা করি, আমেরিকান পক্ষ বাস্তবসম্মত ও ন্যায্যভাবে একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবে।

/এমপি/
সম্পর্কিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
সর্বশেষ খবর
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞাদেশ বহাল
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞাদেশ বহাল
আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর