হজের চূড়ান্ত ধাপে অংশ নিতে আরাফাত ময়দান ছাড়ছেন হাজিরা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২২, ১১:৫০ আপডেট : ০৯ জুলাই ২০২২, ১১:৫০

হজের চূড়ান্ত ধাপের প্রস্তুতি নিতে মুজদালিফা হয়ে মিনায় ফিরছেন হাজিরা। আরাফাত ময়দানে সমবেত হাজিরা খুতবা শোনা ও নামাজ আদায়ের পর সূর্যাস্তের পর থেকে মুজদালিফায় যেতে শুরু করেন।

মুজদালিফায় মাগরিব ও ইশার নামাজ একসঙ্গে আদায় করে হাজিরা পাথর সংগ্রহ করেন। শনিবার এই পাথর ‘জামরাত আল-আকাবাহ’ লক্ষ্য করে শয়তানের উদ্দেশে নিক্ষেপ করা হবে। একই সঙ্গে সৌদি আরবে পালিত হচ্ছে ঈদুল আজহার প্রথম দিন।

পরের তিন দিন ধরে ‘জামরাত আল-আকাবাহ’য় পাথর নিক্ষেপ অব্যাহত থাকবে। প্রত্যেক হাজি সাতটি করে পাথর নিক্ষেপ করবেন।

মুজদালিফায় যাওয়ার পথে বাস কাফেলার সঙ্গে আছে অ্যাম্বুলেন্স। যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে বিরতি দিয়ে গাড়ি ছাড়ছে নিরাপত্তা বাহিনী। অনেক হাজি ২৫ কিলোমিটারের এই পথ পায়ে হেঁটেও পাড়ি দিচ্ছেন।

সূত্র: আরব নিউজ

/জেজে/
সম্পর্কিত
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
সর্বশেষ খবর
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১২২৭: এইচআরএসএস
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১২২৭: এইচআরএসএস
তারেক রহমান সরকার চালাচ্ছেন না, হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
তারেক রহমান সরকার চালাচ্ছেন না, হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ