‘ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া হবে না’

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২২, ২০:২৫আপডেট : ১৬ জুলাই ২০২২, ২১:৫৬

মধ্যপ্রাচ্যে ইরানের হস্তক্ষেপ ঠেকানো এবং তেহরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। শনিবার (১৬ জুলাই) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বাইডেনের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশ দুটি।

বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের সমর্থন দৃঢ়ভাবে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

রিয়াদকে বাইরের দেশের হুমকির বিরুদ্ধে দেশটির জনগণ ও ভূখণ্ড রক্ষায় মার্কিন প্রতিশ্রুতি নিশ্চিতের কথা বলা হয়েছে বিবৃতিতে। সেই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ওপর জোর দিয়েছে উভয় দেশ।

চার দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার সৌদি আরবের জেদ্দায় আরব শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন বাইডেন। সেখানে জো বাইডেন বলেন, আমরা দূরে সরে যাবো না। এমন শূন্যতা তৈরি করবো না যেটি চীন, রাশিয়া বা ইরান পূরণ করতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান