তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোয় ছুটি পেলেন কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ০৬:১৭আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৬:১৭

তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় ইরাকের বহু অংশের রাষ্ট্রীয় কর্মীদের সাপ্তাহিক ছুটি বা ডে-অফ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বৃহস্পতিবার দেশটির বেশ কয়েকটি শহর বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থানের তালিকায় জায়গা করে নেয়।

কুর্দিস্তান২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরমের কারণে অন্তত দশটি প্রদেশের রাষ্ট্রীয় কর্মীদের ছুটি দেওয়া হয়। মধ্য জুলাই থেকে ইরাকে তীব্র তাপপ্রবাহ চলছে। আর তা এখনও অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

পৃথিবীর উষ্ণতম স্থান ইরাকে পুড়ে যাওয়া গরম অস্বাভাবিক কিছু নয়। তবে বাসিন্দারা বলছেন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

দক্ষিণাঞ্চলীয় বন্দর বসরায় তাপমাত্রা বিশেষভাবে বেড়ে গেছে। ফলে সেখানে রাষ্ট্রীয় কর্মীদের চার দিনের ছুটি শুরু হয়েছে। বহু অফিস বন্ধ থাকলেও অনেকেই বলছেন নিয়মিত লোডশেডিংয়ের কারণে প্রায়ই এয়ার কন্ডিশনার বন্ধ থাকায় দুর্ভোগে পড়ছেন তারা।

এই বছর ইরাকে ধূলিঝড়ও বেড়েছে। এতে বহু সেবা বন্ধ হয়ে পড়ছে। দেশটিতে তাপপ্রবাহ বেশি ঘন, তীব্র ও দীর্ঘস্থায়ী হয়ে উঠছে। এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।

শিল্পযুগ শুরুর পরের থেকে পৃথিবীর তাপমাত্রা ইতোমধ্যে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আর কার্বন নিঃসরণ কমাতে সরকারগুলো উদ্যোগ না নিলে এই বৃদ্ধি অব্যাহত থাকবে। জাতিসংঘ বলছে, জলবায়ু পরিবর্তনে মধ্যপ্রাচ্যে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরাক।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী