অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত বেড়ে ২৯

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ১৩:৩৭আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৩:৪৪

অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বাড়ছে ফিলিস্তিনিদের লাশের সারি। শুক্রবার থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এরমধ্যে ছয় শিশু রয়েছে। আহত হয়েছেন আড়াই শতাধিক ফিলিস্তিনি।

ইসরায়েলের এক কর্মকর্তা দাবি করেন, গাজা থেকে প্রায় ৪০০ রকেট ও মর্টার নিক্ষেপ করা হয়েছে। জবাবে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের (পিআইজে) অবস্থান লক্ষ্য করে তাৎক্ষণিক বিমান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

রবিবার (৭ আগস্ট) সংঘর্ষের তৃতীয় দিনে গড়িয়েছে। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও থমথমে পরিস্থিতি দেখা গেছে।

শনিবার দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পিআইজের জ্যেষ্ঠ নেতা খালেদ মনসুর নিহত হয়েছেন। এর আগে তাকে পাঁচবার হত্যার প্রচেষ্টা চালানো হলে বেঁচে যান। জঙ্গি সংশ্লিষ্ট কার্যক্রমে সে জড়িত বলে দাবি ইসরায়েলের। আগের দিন শুক্রবার পিআইজের আরেক শীর্ষ কমান্ডার তাইসির জাবারির বিমান হামলায় নিহত হন।

এদিকে আল জাজিরার প্রতিবেদক ইয়ামনা এলসাইদ জানান, গত শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালিয়ে আসছে, তার মধ্যে জাবালিয়া এলাকার এই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। তিনি বলেন, ‘শনিবার সরাসরি বেসামরিক মানুষ ও তাদের বাড়িঘর লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল।’

সূত্র: বিবিসি, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের