সিরিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৭০ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৭

সিরিয়া উপকূলে একটি নৌকাডুবিতে ৭০ জনের বেশি অভিবাসী নিহত হয়েছে। এসব অভিবাসী ও শরণার্থীরা লেবানন থেকে নৌকায় উঠেছিলেন। সিরীয় ও লেবানিজ সরকার এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

শুক্রবার লেবাননের পরিবহনমন্ত্রী জানান, বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় ৭১ জন নিহত হয়েছেন।

এর আগে সিরীয় সরকার জানিয়েছিল, নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ২০ জনকে তারতৌসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জীবতের উদ্ধৃত করে সিরিয়ার পরিবহন মন্ত্রণলায় জানিয়েছে, মঙ্গলবার ১২০ থেকে ১৫০ জনের যাত্রী নিয়ে লেবাননের উত্তরাঞ্চলীয় মিনিয়েহ অঞ্চল নৌকাটি রওনা দেয়।

সিরীয় বন্দর কর্তৃপক্ষের প্রধান সামের কুব্রুসলি জানান, শুক্রবার অনুসন্ধান অভিযান চলছে। এর আগে তিনি বলেছিলেন, উত্তাল সমুদ্রের কারণে উদ্ধার অভিযান প্রতিকূলতার মুখে পড়ছে।

লেবাননে হাজারো মানুষ তাদের কাজ হারিয়েছেন। দেশটির মুদ্রার ৯০ শতাংশ দরপতন হয়েছে। এতে করে দরিদ্র পরিবারগুলো নিজেদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে পারছে না। অনেকে চরম দরিদ্র অবস্থায় জীবনযাপন করছে।

তারতৌসের গভর্নর আব্দুলহালিম খলিল জীবিতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

অতীতে হাজারো লেবানিজ, সিরীয় ও ফিলিস্তিনি লেবানন থেকে নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করেছেন। অনেকে পৌঁছাতে পেরেছেন, অনেকের মৃত্যু হয়েছে সমুদ্রে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের