সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো ‘বৈধ লক্ষ্যবস্তু’ তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ১০:১৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:১৩

সিরিয়ায় থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠীর স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ইব্রাহিম কালিন। সংবাদমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকারে তিনি বলেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে), কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) এবং ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) শাখায় হামলা চালাতে পারে আঙ্কারা।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পিকেকে, পিওয়াইডি, ওয়াইপিজির সামরিক স্থাপনা আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। সেটি তুরস্ক অথবা সিরিয়ায় যেখানেই হোক না কেন।

ইব্রাহিম কালিন অভিযোগ করে বলেন, পিকেকে, পিওয়াইডি এবং ওয়াইপিজি অতীতে নিজেদের রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র এবং সিরীয় সরকারের পতাকা ব্যবহার করেছে।

গত মাসে ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় পিকেকে গোষ্ঠীকে দায়ী করেছে আঙ্কারা। যদিও এ ঘটনার সঙ্গে তাদের কোনও হাত নেই বলে অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। বিস্ফোরণের জেরে নতুন করে সিরিয়ার সীমান্ত এলাকায় কুর্দি বিরোধী অভিযান শুরু করেছে তুর্কি সরকার।

উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে কুর্দি বিদ্রোহীদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বিরুদ্ধে লড়াই করছে তুরস্ক। কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। আঙ্কারার দাবি, নারী ও শিশুসহ ৪০ হাজার মানুষকে হত্যা করেছে পিকেকে সন্ত্রাসীরা। তুরস্ক বলছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী তালিকাভুক্ত হলেও গোষ্ঠীটিকে সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান