নেতানিয়াহুকে সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২, ০৯:২৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১২:৫২

অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করা নিয়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর ভাষায় সতর্ক করে রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। নেতানিয়াহু ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় বসলে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থপনার বিষয়ে বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, নেতানিয়াহুর অধীনে দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে আরও বসতি গড়ে উঠবে। ২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকাকালীন ইহুদিদের জন্য রেকর্ড অবৈধ বসতি গড়ে তুলেছিলেন নেতানিয়াহু। এভাবে বসতি স্থপনা আন্তর্জাতিক আইন অনুযায়ী বেআইনি। ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।

এ প্রসঙ্গে রবিবার জে স্ট্রিটের সঙ্গে কথা বলার সময় ব্লিঙ্কেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য নিরলসভাবে কাজ করবে। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করে এমন যেকোন কাজের দ্ব্যর্থহীনভাবে বিরোধিতা করবো। যার মধ্যে রয়েছে সম্প্রসারণ, পশ্চিম তীরের সংযুক্তির দিকে অগ্রসর হওয়া ও সহিংসতা।

ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী