ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩, ১৪:৫৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:৫৮

জনসমাগম স্থান থেকে ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের নতুন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যাভির। রবিবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনের পতাকা জনসমাগম স্থানে থাকা ইরসায়েলি আইনের লঙ্ঘন নয়। তবে জনশৃঙ্খলার জন্য হুমকি রয়েছে, এমন মনে হলে তা সরিয়ে ফেলার অধিকার রয়েছে সেনাদের।

কট্টর উগ্র ডানপন্থি দলগুলোকে নিয়ে জোট বেঁধে তৃতীয় মেয়াদে  আবারও ক্ষমতায় এসেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নতুন সরকারে একটি অতি-জাতীয়তাবাদী দলের প্রধান হিসেবে রয়েছেন বেন-গ্যাভির।

১৯৮৩ সালে একজন ইসরায়েলি সেনাকে অপহরণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত দীর্ঘদিনের ফিলিস্তিনি বন্দী গত সপ্তাহে মুক্তি পান। তিনি উত্তর ইসরায়েলে তার গ্রামে স্বাগত জানানোর সময় ফিলিস্তিনি পতাকা উড়ান। 

এ প্রসঙ্গে বেন গ্যাভির এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের পতাকা উড়ানো সন্ত্রাসী কার্যক্রমে সমর্থনের বলে গণ্য হবে। এটা হতে পারে না, আইন ভঙ্গকারীরা সন্ত্রাসবাদী পতাকা নেড়ে সন্ত্রাসবাদকে উসকে দেয় এবং উৎসাহিত করে। এ অবস্থায় সন্ত্রাসবাদকে সমর্থনকারী পতাকাগুলো সরানো এবং ইসরায়েলের বিরুদ্ধে উসকানি বন্ধের নির্দেশ দিয়েছি।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী