তুরস্কে-সিরিয়ায় ভূমিকম্প

১৩ দিন পর তুরস্কে জীবিত উদ্ধার তিন জন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৮

ভূমিকম্পের ১৩ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করেছে তুরস্কের উদ্ধারকারীরা। স্থানীয় মিডিয়া বলছে, হাতা প্রদেশের রাজধানী আন্তাকিয়ার কানাটলি অ্যাপার্টমেন্ট ব্লকের নীচে ২৬৯ ঘণ্টা চাপা ছিলেন এ তিনজন। উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠনো হয়।

ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা একজন পুরুষ ও একজন নারীকে স্ট্রেচারে করে একটি অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছে। তাদের পাশেই এক শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসকদের কাছে।

তুরস্কের সম্প্রচার মাধ্যম টিআরটি জানায়, একই ভবন থেকে আরও অনেককে জীবিত উদ্ধারের আশা করা হচ্ছে। এ জন্য অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত ছিল।

৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

তুরস্কে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৩৯ হাজার ৬৭২। আর সিরিয়ার সরকার বলেছে, তাদের দেশে ৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

উদ্ধারকারী দলগুলো হিমশীতল আবহাওয়ায় ধ্বংসস্তূপের নীচে বেঁচে থাকা লোকদের সন্ধান করছে।

তুর্কি উদ্ধারকারীরা শুক্রবার ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করে। এর আগে ১৪ বছর বয়সী তরুণসহ তিনজনকে ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করে আরেকটি দল।

ঘানার ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ান আতসুকে শনিবার দক্ষিণ তুরস্কে তার বাসভবনের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আতসুর তুর্কি এজেন্ট।

 

ক্রিশ্চিয়ান আতসু। ছবি: টুইটার

 

আতসুর তুর্কি ক্লাব হাতায়েসপোর টুইটারে লেখে, ‘আমরা তোমাকে ভুলব না, অতসু। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।’ সূত্র: আল জাজিরা 

এসপি
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম