যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের ইঙ্গিত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৩, ২২:০৩আপডেট : ১২ মার্চ ২০২৩, ২২:১০

সৌদি আরবের পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আভাস দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দী বিনিময় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, এ বিষয়ে প্রাথমিক একটি চুক্তি হয়েছে ওয়াশিংটনের সঙ্গে। তবে মার্কিন এক কর্মকর্তা এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে রবিবার হোসেন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘গত কয়েকদিনে একটি চুক্তিতে পৌঁছেছি। আমেরিকার পক্ষে সবকিছু ঠিকঠাক থাকলে স্বল্পমেয়াদে বন্দি বিনিময় প্রত্যক্ষ করব আমরা।’

তিনি বলেন, ‘গত বছরের মার্চে পরোক্ষ আলোচনার সময় আমাদের সঙ্গে আমেরিকান পক্ষের একটি চুক্তি হয়েছিল। চুক্তিটি বাস্তবায়নের সময় এসেছে এখন। আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে সবকিছু প্রস্তুত।’

এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র রবিবার ইরানে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তির জন্য কোনও চুক্তিতে পৌঁছেছে বলে অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘আসলে ইরান এমনটা চায় না। তাদের এমন আচরণে সিয়ামক নামাজি, এমাদ শারঘি এবং মোরাদ তাহবাজের পরিবারের কষ্ট আরও বাড়বে।’

এ তিনজন ইরানি-আমেরিকান নাগরিক। তারা সবাই ইরানের কারাগারে বন্দি আছেন। 

ইরানের শীর্ষ কূটনীতিকের মন্তব্য এমন সময়ে এলো যখন তার ডেপুটি আলি বাগেরি কানি ওমান ভ্রমণ করেছেন। বলা হচ্ছে, বন্দি বিনিময় আলোচনায় তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে মাস্কাট।

গত অক্টোবরে ৮৫ বছর বয়সী ইরানি-আমেরিকান বাকের নামাজি ওমানের রয়্যাল এয়ার ফোর্সের একটি বিমানে ইরান ত্যাগ করেন। তেহরান জানায়, খারাপ স্বাস্থ্যের কারণে তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
সর্বশেষ খবর
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা